ঢাকা | বঙ্গাব্দ

নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হলেন হারুনুর রশিদ আজাদ

  • নিউজ প্রকাশের তারিখ : ১৬ মার্চ, ২০২৬
নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হলেন হারুনুর রশিদ আজাদ ছবির ক্যাপশন:
ad728
উপজেলা প্রতিনিধি, সদর :
নোয়াখালী জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. হারুনুর রশিদ আজাদ। তিনি এর আগে নোয়াখালী পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্বে রয়েছেন।

রোববার (১৫ মার্চ) সরকারের এক সিদ্ধান্তে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। তার নিয়োগের খবরে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে।

উল্লেখ্য, দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এ নিয়োগ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন প্রশাসকের নেতৃত্বে নোয়াখালী জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক তৎপরতা আরও জোরদার হবে।

নিউজটি পোস্ট করেছেন : হাতিয়ার কথা

কমেন্ট বক্স
অনিয়ম-অসদাচরণের অভিযোগে হাতিয়ায় সরকারি প্রাথমিক শিক্ষক বরখাস

অনিয়ম-অসদাচরণের অভিযোগে হাতিয়ায় সরকারি প্রাথমিক শিক্ষক বরখাস