ঢাকা | বঙ্গাব্দ

ঢাকা–হাতিয়া রুটে বাস সার্ভিস চালু, নৌপথে যাত্রী সংকটের আশঙ্কা

  • নিউজ প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
ঢাকা–হাতিয়া রুটে বাস সার্ভিস চালু, নৌপথে যাত্রী সংকটের আশঙ্কা ছবির ক্যাপশন: ঢাকা–হাতিয়া রুটে বাস সার্ভিস চালু, নৌপথে যাত্রী সংকটের আশঙ্কা
ad728
ঢাকা: দীর্ঘদিনের ভোগান্তির পর অবশেষে ঢাকা–হাতিয়া রুটে সরাসরি বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আসন্ন ঈদকে সামনে রেখে সারা এক্সপ্রেস এই রুটে বাস চলাচল শুরু করার প্রস্তুতি নিয়েছে। এতে করে হাতিয়াবাসীর যাতায়াতে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এতদিন ঢাকা থেকে হাতিয়া যাতায়াতের প্রধান ভরসা ছিল নৌপথ। বিশেষ করে তাসরিফ ফারহান-সহ কয়েকটি লঞ্চ সার্ভিস নিয়মিত চলাচল করলেও রোটেশন জটিলতা ও নানা অনিয়মের অভিযোগ ছিল যাত্রীদের। সময়ের সাথে সাথে এই রুটে ভোগান্তি বাড়তে থাকে।
অন্যদিকে সরাসরি সড়ক যোগাযোগ না থাকলেও চেয়ারম্যান ঘাট থেকে নরচিনা পর্যন্ত ফেরি সার্ভিস চালু হওয়ায় পারাপার অনেক সহজ ও দ্রুত হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার সরাসরি বাস সার্ভিস চালু হলে যাত্রীরা বিকল্প ও তুলনামূলক স্বাচ্ছন্দ্যময় মাধ্যম পাবেন।
তবে নতুন বাস সার্ভিস চালু হলে নৌপথে যাত্রী সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বর্তমানে হাতিয়া থেকে ঢাকাগামী লঞ্চে কেবিন যাত্রী থাকলেও ডেক শ্রেণিতে অনেক সময় ১০–২০ জনের বেশি যাত্রী পাওয়া যায় না। বাস সার্ভিস জনপ্রিয় হলে এই সংখ্যা আরও কমে যেতে পারে।
পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, যাত্রীসেবার মান, সময়নিষ্ঠতা ও নিরাপত্তা নিশ্চিত করতে পারলে বাস ও লঞ্চ—দুই মাধ্যমই টিকে থাকবে। অন্যথায় প্রতিযোগিতার মুখে দুর্বল সার্ভিসগুলো বন্ধ হওয়ার ঝুঁকিতে পড়তে পারে।

নিউজটি পোস্ট করেছেন : হাতিয়ার কথা

কমেন্ট বক্স