নোয়াখালী: চেয়ারম্যান ঘাট থেকে সোনাপুর রুটে হঠাৎ করেই জনপ্রতি ভাড়া ১২০ টাকা বৃদ্ধি করে ২৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত আদায়ের অভিযোগ উঠেছে। বিশেষ করে রাতের বেলায় আরও বেশি ভাড়া নেওয়া হচ্ছে বলে একাধিক যাত্রী জানিয়েছেন।
ভুক্তভোগীরা এসএমএস ও ফোনের মাধ্যমে অভিযোগ করে জানান, কোনো প্রকার পূর্বঘোষণা বা যৌক্তিক কারণ ছাড়াই ভাড়া বাড়ানো হয়েছে। দীর্ঘদিন ধরে এই অনিয়ম চললেও কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। অতিরিক্ত ভাড়ার চাপে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
যাত্রীদের দাবি, নির্ধারিত ভাড়ার তালিকা প্রকাশ ও মনিটরিং জোরদার না থাকায় কিছু পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি সুযোগ নিচ্ছেন। এতে নিম্ন ও মধ্যবিত্ত মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
এ বিষয়ে নোয়াখালীর জেলা প্রশাসক (ডিসি) ও সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। দ্রুত তদন্ত করে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ এবং ন্যায্য ভাড়া নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। সাধারণ মানুষের প্রত্যাশা, প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে এই অনিয়ম বন্ধ করবে এবং যাত্রীদের স্বস্তি ফিরিয়ে আনবে।
হাতিয়ার কথা