ঢাকা | বঙ্গাব্দ

হাতিয়ায় প্রধানমন্ত্রীর সফর ও রাজনৈতিক ঐক্যের আহ্বান নাইম হোসেনের

  • নিউজ প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
হাতিয়ায় প্রধানমন্ত্রীর সফর ও রাজনৈতিক ঐক্যের আহ্বান নাইম হোসেনের ছবির ক্যাপশন:
ad728
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর কৃতিত্ব নয়; বরং ছাত্র-জনতার ত্যাগ, সংগ্রাম ও গণঅভ্যুত্থানের ফল—এমন মন্তব্য করেছেন ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থী মোহাম্মদ নাইম হোসেন। তিনি বলেন, সরকার পরিবর্তনের পর রাষ্ট্রের বিভিন্ন খাতে সাময়িক অস্থিরতা সৃষ্টি হওয়া স্বাভাবিক এবং এ সময় সবাইকে ধৈর্য ও দায়িত্বশীল আচরণ করতে হবে।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর প্রবাসজীবন শেষে দেশে ফিরে দায়িত্ব গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী ও দেশনায়ক তারেক রহমান। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে রাজনৈতিক ভিন্নমত ভুলে জাতীয় ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে মোহাম্মদ নাইম হোসেন বলেন, দলীয় মনোনয়নকে কেন্দ্র করে স্থানীয়ভাবে মতপার্থক্য সৃষ্টি হওয়ায় সংশ্লিষ্ট সকল প্রার্থী ও নেতাকর্মীদের নিয়ে আলোচনার মাধ্যমে ঐক্য প্রতিষ্ঠা করা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, ঈদের পর প্রধানমন্ত্রী হাতিয়া সফর করে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।

এ সময় জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ-এর ওপর ধারাবাহিক হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধির নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

তিনি আরও বলেন, হাতিয়ার শিক্ষা, কৃষি, ব্যবসা-বাণিজ্য, যোগাযোগব্যবস্থা উন্নয়ন, নদীভাঙন রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। পাশাপাশি দ্বীপাঞ্চলের মানুষের নিরাপত্তা নিশ্চিতে নৌবাহিনী ও র‍্যাবের স্থায়ী ক্যাম্প স্থাপনের দাবি জানান তিনি।

ঢাকা কমার্স কলেজ শিক্ষার্থী মোহাম্মদ নাইম হোসেন আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুত হাতিয়া সফর করে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করবেন এবং উন্নয়নের নতুন দিকনির্দেশনা দেবেন।

নিউজটি পোস্ট করেছেন : হাতিয়ার কথা

কমেন্ট বক্স
রাতভর অভিযানে ভোলা-হাতিয়ায় ৫ জন আটক

রাতভর অভিযানে ভোলা-হাতিয়ায় ৫ জন আটক