ঢাকা | বঙ্গাব্দ

হাতিয়া যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা

  • নিউজ প্রকাশের তারিখ : ৮ সেপ্টেম্বর, ২০২৬
হাতিয়া যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা ছবির ক্যাপশন:
ad728

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নোয়াখালী ইউনিটের অধীনে হাতিয়া উপজেলা যুব রেড ক্রিসেন্টের ২০২৬–২০২৭ মেয়াদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটিতে মাহি মোস্তফাকে টিম লিডার এবং মেহেদী হাসান তারেক ও ইশিতা ইসলাম লিমাকে উপ-টিম লিডার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া কমিটিতে বিভিন্ন বিভাগের দায়িত্বে আরও ১২ জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা প্রশাসন ও নিয়োগ, প্রশিক্ষণ ও সহশিক্ষা, আইসিটি-মিডিয়া ও যোগাযোগ, দুর্যোগ ও মানবিক সহায়তা, স্বাস্থ্যসেবা এবং রিসোর্স মবিলাইজেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করবেন।

নতুন কমিটির মাধ্যমে হাতিয়া উপজেলায় যুব রেড ক্রিসেন্টের মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

বিশেষ করে ঘূর্ণিঝড় ও দুর্যোগপ্রবণ উপকূলীয় উপজেলা হাতিয়ায় দুর্যোগ মোকাবিলা, জরুরি মানবিক সহায়তা, স্বাস্থ্যসেবা ও সচেতনতামূলক কার্যক্রমে যুব স্বেচ্ছাসেবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। চলতি বছরও হাতিয়ায় রেড ক্রিসেন্টের উদ্যোগে ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, নতুন নেতৃত্বের অধীনে স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ, মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে আরও সক্রিয়ভাবে কাজ করার সুযোগ তৈরি হবে।

নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা মানবতার সেবায় নিজেদের নিয়োজিত রেখে হাতিয়ার মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন।


নিউজটি পোস্ট করেছেন : হাতিয়ার কথা

কমেন্ট বক্স
সাড়ে ৬ মাসে পবিত্র কোরআন হাফেজা হলো ২ বোন

সাড়ে ৬ মাসে পবিত্র কোরআন হাফেজা হলো ২ বোন