নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সাবেক সংসদ সদস্য আয়েশা আলীর এর কারাগার থেকে মুক্তি দাবি করেছেন একুশে টেলিভিশনের লন্ডন প্রতিনিধি সাংবাদিক শাহেদ শফিক ।
সম্প্রতি নিজের ব্যক্তিগত ফেসবুক পোস্টে তিনি বলেন, জুলাই হত্যা মামলার আসামি হিসেবে দীর্ঘদিন ধরে আয়েশা আলী স্বামী-সন্তানসহ কারাগারে রয়েছেন। অথচ তার বিরুদ্ধে এলাকায় উল্লেখযোগ্য কোনো জনবিক্ষোভ বা সহিংস ঘটনার অভিযোগ দৃশ্যমান ছিল না বলে দাবি করেন তিনি।
পোস্টে সাংবাদিক শাহেদ শফিক আরও উল্লেখ করেন, প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনার পাশাপাশি নিরপরাধ ব্যক্তিদের আইনি অধিকার নিশ্চিত করা জরুরি। একজন নারী হিসেবে আয়েশা আলীর জামিন পাওয়ার বিষয়টিও মানবিক ও আইনি দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা উচিত বলে মত দেন তিনি।
তিনি দেশের প্রকৃত আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেন, ন্যায়বিচার নিশ্চিত হলেই জনগণের প্রত্যাশা পূরণ হবে।
হাতিয়ার কথা