ঢাকা | বঙ্গাব্দ

হাতিয়া-চেয়ারম্যান ঘাট রুটে মহানন্দার ডাবল ট্রিপ

  • নিউজ প্রকাশের তারিখ : ৮ সেপ্টেম্বর, ২০২৬
হাতিয়া-চেয়ারম্যান ঘাট রুটে মহানন্দার ডাবল ট্রিপ ছবির ক্যাপশন: হাতিয়া-চেয়ারম্যান ঘাট রুটে ফেরি মহানন্দা
ad728

হাতিয়া প্রতিনিধি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে চেয়ারম্যান ঘাটের নৌযোগাযোগে আগামীকাল বুধবার (৯ সেপ্টেম্বর) ফেরি ‘মহানন্দা’ ডাবল ট্রিপ পরিচালনা করবে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, হাতিয়া থেকে চেয়ারম্যান ঘাটের উদ্দেশ্যে ফেরিটির প্রথম ট্রিপ সকাল ১০টা ৩০ মিনিটে এবং দ্বিতীয় ট্রিপ রাত ৯টায় ছেড়ে যাবে।

অন্যদিকে চেয়ারম্যান ঘাট থেকে হাতিয়ার উদ্দেশ্যে প্রথম ট্রিপ দুপুর ৩টায় এবং দ্বিতীয় ট্রিপ রাত ১টায় ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

সময়সূচি অনুযায়ী—

হাতিয়া → চেয়ারম্যান ঘাট
প্রথম ট্রিপ: সকাল ১০টা ৩০ মিনিট
দ্বিতীয় ট্রিপ: রাত ৯টা

চেয়ারম্যান ঘাট → হাতিয়া
প্রথম ট্রিপ: দুপুর ৩টা
দ্বিতীয় ট্রিপ: রাত ১টা

তবে গাড়ি লোড-আনলোড, জোয়ার-ভাটা এবং নৌপথের পরিস্থিতির ওপর নির্ভর করে নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা আগে বা পরে ফেরি ছেড়ে যেতে পারে বলে জানানো হয়েছে।

হাতিয়া-চেয়ারম্যান ঘাট নৌপথটি জোয়ার-ভাটার ওপর অনেকটাই নির্ভরশীল। এর আগে নাব্যতা ও ডুবোচরের কারণে ‘মহানন্দা’ ফেরি মাঝনদীতে আটকে পড়ার ঘটনাও ঘটেছে।

ফলে যাত্রী ও পরিবহনসংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের বিষয়টি মাথায় রেখে ঘাটে উপস্থিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : হাতিয়ার কথা

কমেন্ট বক্স