
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, চেয়ারম্যান ঘাট থেকে হাতিয়ার উদ্দেশে ফেরিটির প্রথম ট্রিপ সকাল ৮টা ৩০ মিনিটে ছেড়ে যাবে। দ্বিতীয় ট্রিপ রাত ৮টায় ছেড়ে যাওয়ার কথা রয়েছে। তবে দ্বিতীয় ট্রিপটি যানবাহন থাকাসাপেক্ষে পরিচালিত হবে।
অন্যদিকে হাতিয়া থেকে চেয়ারম্যান ঘাটের উদ্দেশে প্রথম ট্রিপ দুপুর ২টায় ছেড়ে যাবে। দ্বিতীয় ট্রিপ ভোর ৪টায় ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এ ট্রিপটিও পর্যাপ্ত যানবাহন থাকাসাপেক্ষে চলাচল করবে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গাড়ি লোড-আনলোড, জোয়ার-ভাটা এবং নৌপথের পরিস্থিতির কারণে ফেরি নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা আগে বা পরে ছেড়ে যেতে পারে।
এ ছাড়া যান্ত্রিক ত্রুটি বা বৈরী আবহাওয়ার কারণে কর্তৃপক্ষ প্রয়োজনে ফেরির সময়সূচি পরিবর্তন কিংবা যাত্রা বাতিল করতে পারে।
সকল যাত্রী ও যানবাহন চালককে নির্ধারিত সময়ের আগেই ঘাটে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।