
নোয়াখালীর হাতিয়া মানব কল্যাণ ফোরামের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে এএইচ বাপ্পি সভাপতি এবং মোহাম্মদ আকবর হোসাইন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (২৮ আগস্ট) বাদ আসর স্থানীয় শহর বালিকা উচ্চ বিদ্যালয়ে সংগঠনটির নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে এএইচ বাপ্পি এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ আকবর হোসাইনকে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী দুই বছর তারা সংগঠনটির নেতৃত্ব দেবেন।
সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে হাতিয়া মানব কল্যাণ ফোরামের মানবিক ও সামাজিক কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে হাতিয়ার সাধারণ মানুষের কল্যাণে সংগঠনটি আরও কার্যকর ভূমিকা রাখবে।
নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়ে সংগঠনের সদস্যরা তাদের সফলতা ও দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।