
স্টাফ রিপোর্টার
নোয়াখালীর হাতিয়ায় নবচালুকৃত সফিউল আলম হাতিয়া প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মানসী রানী সরকার।
বুধবার (১৫ জুলাই) তিনি হাসপাতালটি পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসারসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
পরিদর্শনকালে ডা. মানসী রানী সরকার হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালের সেবার গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সেবার মানোন্নয়ন, চিকিৎসা কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনা এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানান, স্বাস্থ্য বিভাগের পরামর্শ ও নির্দেশনা অনুসরণ করে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাবেন।