
নিজস্ব প্রতিবেদক
হাতিয়া ছাত্রকল্যাণ পরিষদ, নোয়াখালীর সাবেক সহ-সভাপতি আব্দুল্যাহ রুপক (লাবন) দ্বীপ উন্নয়ন সংস্থার (ডিইএস) আওতাধীন প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রমে ডিপ্লোমা মেডিকেল ফ্যাকাল্টি (DMF) চিকিৎসক হিসেবে নিয়োগ পেয়েছেন।
তিনি নোয়াখালীর হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের খাসের বাজার শাখায় দায়িত্ব পালন করবেন। তার এই নিয়োগে স্থানীয় এলাকাবাসী, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, স্বাস্থ্যসেবা খাতে তার নিষ্ঠা, দক্ষতা ও আন্তরিকতা চরাঞ্চলের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, আব্দুল্যাহ রুপক (লাবন) দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও ছাত্রকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এবার চিকিৎসাসেবার মাধ্যমে উপকূলীয় অঞ্চলের মানুষের পাশে দাঁড়ানোর নতুন দায়িত্ব গ্রহণ করলেন তিনি