
নিজস্ব প্রতিবেদক
নোয়াখালীর হাতিয়া উপজেলার সাগরিয়া এলাকায় এক সড়ক দুর্ঘটনায় একটি ঔষধ কোম্পানির কর্মী গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আহত ব্যক্তি লিটন বাবু নামে পরিচিত। তিনি সাগরিয়া বাজারের দক্ষিণ মাথায় অবস্থানরত একটি ঔষধ কোম্পানিতে কর্মরত। শনিবার সাগরিয়া বড় পোলের উত্তর পাশে মরহুম রহমত উল্যাহ চেয়ারম্যানের বাড়ির গেটসংলগ্ন এলাকায় দুর্ঘটনার শিকার হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক সহায়তার ব্যবস্থা করেন। তবে তাৎক্ষণিকভাবে তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
আহত লিটন বাবুর পরিবারের সদস্য বা স্বজনদের দ্রুত ঘটনাস্থল বা সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করার জন্য স্থানীয়দের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।