প্রিন্ট এর তারিখঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ || প্রকাশের তারিখঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
হাতিয়াবাসীর দাবি: ফৌজিয়া সাফদার সোহেলী হোক উপজেলা পরিষদ চেয়ারম্যান

হাতিয়ার জনগণ তাদের দীর্ঘ ১৭ বছরের রাজপথ, প্রতিবাদ ও সংগ্রামের ইতিহাসে সাহসী নেতৃত্ব প্রদর্শন করা ফৌজিয়া সাফদার সোহেলীকে উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দেখতে চায়।
ফ্যাসিবাদী দমন-পীড়নের সময় যখন হাতিয়া বিএনপি দিকহারা, কর্মীরা আতঙ্কিত ও নেতৃত্ব ছিন্নভিন্ন ছিল, ঠিক সেই সময়ে ফৌজিয়া সাফদার সোহেলী ছিলেন আশার প্রদীপ। তিনি সোশ্যাল মিডিয়া ও জাতীয় পত্রিকায় তুলে ধরেছেন হাতিয়ার মানুষের কণ্ঠস্বর, অবিচারের বিরুদ্ধে লিখেছেন নির্ভীক ভাষায়। মামলা-হামলায় জর্জরিত অসহায় কর্মীদের পাশে দাঁড়িয়ে থাকা-খাওয়ার ব্যবস্থা করেছেন, চিকিৎসার ব্যবস্থা করেছেন এবং মনোবল জুগিয়েছেন।
স্থানীয়রা তাঁকে শুধু একজন নেত্রী নয়, মানবতার ফেরিওয়ালা এবং দ্বীপের মাটিতে জন্ম নেওয়া এক সাহসী কন্যা হিসেবে সম্মান করে। এই কারণে হাতিয়াবাসী মনে করছে, ফৌজিয়া সাফদার সোহেলী আপা হোক তাদের আগামী উপজেলা পরিষদ চেয়ারম্যান, যেন তিনি জনগণের কণ্ঠস্বর হয়ে স্থানীয় অধিকার আদায়ে নেতৃত্ব দিতে পারেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Hatiyar Kotha