প্রিন্ট এর তারিখঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ || প্রকাশের তারিখঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
সংসদ সদস্যের শপথ নেন নি হান্নান মাসউদ
বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেয়ায় আজ শপথ নিচ্ছেন না এনসিপির ৬ নেতা।
এমনকি জামায়াতের পক্ষ থেকেও জানানো হয়েছে, বিএনপি সংবিধান সংস্কারের শপথ না নিলে এগার দলীয় জোট শপথ নেবে না।
এর আগে নিজেদের শপথ অনুষ্ঠানের আগে বিএনপির সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। সংবিধান সংস্কার পরিষদ এই সংবিধান ধারণ করে না। আগে সংবিধানের তৃতীয় তফসিলে অন্তর্ভুক্ত করতে হবে।
এদিকে বেলা সাড়ে ১১টায় বিএনপির সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে৷
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Hatiyar Kotha